বাবার লাশ নিয়ে এক তরুণের বাড়ি যাওয়ার মর্মান্তিক বর্ণনা
এক তরুণের বাবা মারা গেছেন। মৃত বাবার কফিন ও অসুস্থ মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাওয়ার পথে তিনি মুখোমুখি হন মর্মান্তিক সব ঘটনার। এ তরুণের নাম আখতারুজ্জামান আজাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র...
