বিলীন হচ্ছে সাগরদ্বীপ কুতুবদিয়া
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার আয়তন ষাটের দশকে ছিল ১২০ বর্গকিলোমিটার। তখন পুরো দ্বীপটা চর ধুরং, উত্তর ধুরং, দক্ষিণ ধুরং, লেমশীখালী, কৈয়ারবিল, বডঘোপ, আলী আকবর ডেইল, রাজাখালী, খুদিয়ারটেক নামে নয়টি মৌজায় বিভক্ত ছিল...
