পাকিস্তানে পুলিশ লাইন মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৯
পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫৭ জনেরও বেশি। পেশোয়ারের কমিশনার রিয়াজ মেশুদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
