টানা ১১ দিনে দূষিত শহরের শীর্ষে ‘অস্বাস্থ্যকর’ ঢাকা
টানা ১১ দিনের মতো বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে ঢাকা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল নয়টায়র দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৯১। আজ একই সময়ে এ তালিকায় ঢাকার পরেই আছে পাকিস্তানের করাচি।
