ঢাকায় মোবাইল ছিনতাই চক্র ও কিছু বিনীত পরামর্শ
সেনা-মালঞ্চে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলাম। রাত সাড়ে দশটায় ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার হয়ে সিগন্যালের জ্যামে আটকে গেলাম। বিশাল জ্যাম, হকাররা গাড়ীর আশে পাশে ঘুরঘুর করছিল। গ...
